• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২৪’র সমাপনী 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৪১১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২৪'র সমাপনী 

অগ্নিবীণা জেলা সংসদ সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় নজরুল স্মৃতি ভুমিতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মুর্শিদাবাদের নজরুল গবেষক জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ঢাকার এইচ এম সিরাজ। সম্মানিত আলোচক ছিলেন পুলিশ সুপার কমান্ড্যন্ট সাতক্ষীরা বেলায়েত হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্নিবীণা সাতক্ষীরার সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণার রাজশাহী বিভাগীয় সংসদের আহবায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি নজরুল স্মৃতি ভূমি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, কাজী নজরুল ইসলাম টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন। প্রমাণ হিসেবে কবি নজরুলের ছোট ছেলের স্ত্রী কল্যাণী কাজীর লেখা একটি বইয়ে উল্লেখ আছে বইটির নাম “সবে কথায় নজরুল” বলে তিনি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরুস সালাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলাম, সমাজসেবক ও নারী অধিকার উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব রফিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্কুল ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্যগণ, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নজরুল সংগীত পরিবেশনায় অগ্নিবীনার শিল্পীবৃন্দ ও দেবহাটার স্থানীয় শিল্পীবৃন্দ এসময় নজরুল সঙ্গীত পরিবেশন করেন। সঞ্চালনায় ছিলেন অগ্নিবীণার সাতক্ষীরার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com