• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৫
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অন্বেষা ফের বলিউডে ফিরলেন

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিনোদন: ভারতের গুণী গায়িকা অন্বেষা। বলিউড, টলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঁচ শতাধিক সিনেমায় গান করেছেন। তার সুরেলা কণ্ঠে বেশ কিছু গান হয়েছে শ্রোতাপ্রিয়। মেধাবী এই গায়িকা বাংলাদেশেও গান করেছেন। এর মধ্যে বেলাল খানের সঙ্গে ‘বেঁচে থাকার জন্যে’ ও ইমরান মাহমুদুলের সঙ্গে ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গানগুলো উল্লেখযোগ্য। এই দুটি গানেরই রচয়িতা জুলফিকার রাসেল। ক’বছরের বিরতি কাটিয়ে আবারও ঢাকার গানে কণ্ঠ দিলেন অন্বেষা। এবারও তার জন্য গীতিকবিতা লিখলেন জুলফিকার রাসেল। গানটির শিরোনাম ‘একইভাবে দিন আসে’। এর সুর-সংগীত করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে সামনে রেখে গানটি প্রকাশ করা হয়েছে। গানচিত্রটি নিয়ে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অন্বেষার সঙ্গে আমার বেশ ক’টি গানের প্রজেক্ট হয়েছে। সবগুলো থেকেই দারুণ প্রশংসা পেয়েছি। এবার সুরকার টুনাই দাদার আগ্রহে অন্বেষার জন্য গান করলাম। আশা করছি ঈদ আনন্দ আর নববর্ষের উপহার হিসেবে শ্রোতা-দর্শকদের মন্দ লাগবে না।’ এদিকে অন্বেষা জানালেন গানটি গেয়ে তৃপ্তি পাওয়ার কথা। তার ভাষায়, ‘গানটির কথা, সুর, সংগীত ও ভিডিও- সবটুকুই মিষ্টি। আশা করছি দুই বাংলার শ্রোতারা গানটি শুনে তৃপ্তি পাবেন, দেখেও চোখের আরাম পাবেন।’ গানটির সুরকার টুনাই দেবাশীষ গাঙ্গুলির মন্তব্য এরকম, ‘রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লæত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে অন্বেষা। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’ ‘একইভাবে দিন আসে’ গানের চিত্রে মডেল হয়েছেন ফিরোজ শাহ ও সুকর্ণ পাল। এটি নির্মাণ করেছেন শান্তনু বোস। গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে জুটি মিউজিকের ব্যানারে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com