• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

অরুণা বলেন ছাত্রদের ওপর গরম পানি ঢালতে

অনলাইন ডেস্ক / ১২৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
ছবি সংগ্রহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের নির্মম নির্যাতন চালানোর ঘটনা ঘটেছে গত জুলাইয়ের মাঝামাঝিতে। শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালানোসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়াও হয়েছে।

অরুণা বলেন ‘ছাত্রদের ওপর গরম পানি ঢালতে’, জ্যোতি বললেন অমানবিকX

 

ফেরদৌস, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা ও এ আরাফাত

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের নির্মম নির্যাতন চালানোর ঘটনা ঘটেছে গত জুলাইয়ের মাঝামাঝিতে। শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালানোসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়াও হয়েছে।

 

রাজধানীর কয়েকটি এলাকায় উপর থেকে হেলিকপ্টারে করে গরম পানি ও গুলির করা অভিযোগও উঠেছে। এসব হামলা ও গুলিতে কয়েক শতাধিক শিক্ষার্থী ও জনতার মৃত্যু হয়েছে। এই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সংগীত ও শোবিজের অনেক শিল্পীরা। এমনকি রাজপথেও নেমেছিলেন অনেকে।

 

তবে এই আন্দোলনে শিল্পীদের মধ্য থেকে অনেকেই ছিলেন আবার নীরব ভূমিকায়। কেউ কেউ আবার দলীয় ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথাও বলেছেন। আবার কেউ শিক্ষার্থীদের আন্দোলন দমনে তাদের প্রতি কঠোর হওয়ার পরামর্শও দিয়েছেন। যা গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালানোর পর প্রকাশ্যে উঠে আসছে।

 

এ অবস্থায় সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে বহুল জনপ্রিয় হোয়াটসঅ্যাপে শিল্পীদের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। যেখানে শোবিজের কয়েকজন শিল্পীকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে আন্দোলন দমনে একাত্মতা পোষণসহ পরামর্শ দিতে দেখা গেছে।

 

ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা গেছে―এ আরাফাত ও সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি গ্রুপে কথোপকথন করেছেন তারা। এতে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে ছাত্র আন্দোলনের বিপক্ষে দেখা যায়। যেভাবেই হোক শিক্ষার্থীদের আন্দোলন থামার পক্ষে মতামত দেন তারা। আবার অরুণা বিশ্বাস পরামর্শ দেন শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার। এমনকি গ্রুপটিতে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা বলতে দেখা গেছে গ্রুপ সদস্যদের।

 

এ গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম। আর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অভিনেত্রী সুইটি, সোহানা, অরুণা বিশ্বাসসহ কয়েকজনকে সক্রিয় দেখা গেছে। এছাড়াও গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com