• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফুলবাড়ীগেট বি এন পি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খানজাহান আলী থানা পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের আহবায়ক জনাব কাজী বেলাল হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বি এন পি’র সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ হাওলাদার আব্বাস, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের নির্বাহী সদস্য ও খুলনা মহানগর তাঁতীদল আহবায়ক জনাব মোঃ আবু সাইদ শেখ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বি এন পি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বি এন পি’র সাধারণ সম্পাদক জনাব মীর শওকত হোসেন হিট্টু, খুলনা মহানগর তাঁতীদল যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন রাজা, মহানগর তাঁতীদল নেতা নওশাদ হোসেন শিকদার, খানজাহান আলী থানা বি এন পি নেতা শেখ সেলিম আহমেদ, খানজাহান আলী থানা তাঁতীদল সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান দিপু, ২নং ওয়ার্ড বি এন পি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পদাক ড. রইজ উদ্দীন, সোনাডাঙ্গা থানা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক মোঃ আলীমুজ্জামান রানা সহ বি এন পি, তাঁতীদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ!!সভায় কাজী বেলাল হোসেন কে সভাপতি, মোঃ হাবিবুর রহমান দিপুকে সাধারণ সম্পাদক ও মোঃ রওশন আলী শিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ খানজাহান আলী থানা তাঁতীদল কমিটি, মোঃ খলিলুর রহমান কে সভাপতি, মোঃ মনিরুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মোঃ নাসির মৃধা কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের যোগীপোল ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি,মোঃ দেলোয়ার হোসেন কে সভাপতি, নোঃ আক্তার হোসেন গাজী কে সাধারণ সম্পাদক ও মোঃ জালাল উদ্দীন কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের আটরা-গিলাতলা ইউনিয়ন তাঁতীদল এবং মোঃ আবুল কালাম আজাদ কে সভাপতি, মোঃ সামসুর রহমান আলম কে সাধারণ সম্পাদক ও এনামুল হক কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের ২নং ওয়ার্ড তাঁতীদল পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়!!


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com