• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার ১১জুলাই বিকাল সাড়ে ৪টায় শুরুতে জেলা প্রশাসক ১০জন অসহায় ও গরীব মানুষকে ভ্যান বিতরন করেন। পরে গৃহহীন ১৫টি পরিবারকে গৃহ নির্মানের জন্য ১বান করে টিন ও বান প্রতি ৩ হাজার টাকার চেক বিতরন করেন।

 

এসময় জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় অধিদপ্তর ঢাকার বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি দুগ্ধ সমবায়ের কার্য্যক্রম সম্প্রসারন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলার দুগ্ধ চাষীদের মধ্যে চেক বিতরন করা হয়।

 

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার।

 

উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সঞ্চালনায় উক্ত চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমাদের দেশ সবুজ শ্যামলে ঘেরা। একটি সম্ভাবনাময় দেশ হিসেবে আমাদের দেশের অনেক সুযোগ আছে। দুগ্ধ চাষীদের মাধ্যমে আমাদের পুষ্টির চাহিদা পূরনে দুধ উৎপাদনের অনেক সুযোগ তৈরি হবে। এই দুধ আমরা বিদেশেও রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। জেলা প্রশাসক অসহায় ও দুঃস্থদের কল্যানে সরকার যে পদক্ষেপ ও প্রকল্পগুলো হাতে নিচ্ছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার আহবান জানান।

 

এসময় অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম সহ সখিপুর ও পারুলিয়ার দুগ্ধ সমবায সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com