• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

অস্ট্রেলিয়ার সিরিজ জয় বাংলাদেশকে হারিয়ে

প্রতিনিধি: / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দাপুটে জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে অজি মেয়েরা। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের ৫৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। মঙ্গলবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। জর্জিয়া ওয়ারহামের ফিফটিতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিকসহ ৪টি উইকেট নেন পেসার ফারিহা তৃষ্ণা। ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। ৩৪ রানের জুটি গড়েন এই দুই টাইগ্রেস ওপেনার। তবে এরপরই খেই হারায় বাংলাদেশ। দলীয় ৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। মুর্শিদা খাতুন ১২ বলে ৮ ও দিলারা ২৫ বলে ২৭ রান করে আউট হন। এরপর ফাহিমা খাতুন ও স্বর্না আক্তার মিলে হাল ধরার চেষ্টা করেন তবে। দলীয় ৭৮ রান্মে ১৮ বলে ১৫ রান করে আউট হন ফাহিমা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার ও সোফি মোলিনাক্স নেন ৩টি করে উইকেট।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com