• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

অস্ট্রেলিয়ায় সিডনির গির্জায় ছুরিকাঘাতের ঘটনা ‘উদ্দেশ্যপ্রণোদিত’

প্রতিনিধি: / ৪৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বিদেশ : অস্ট্রেলিয়ার সিডনির গির্জায় ছুরিকাঘাতের ঘটনাকে ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী কর্ম হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় নিউ সাউথ ওয়েলস  পুলিশ কমিশনার কারেন ওয়েব এ ঘোষণা দেন। খবর বিবিসি। সিডনির ওয়াকলি এলাকার খ্রিষ্ট দ্য গুড শেফার্ড চার্চ গির্জায় প্রার্থনা চলাকালে ছুরি দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যার এ ঘটনায় বিশপ ও প্রাদ্রীসহ গির্জায় আসা কয়েকজন আহত হয়েছে। হামলাকারী ১৬ বছরের এক কিশোরকে আহত অবস্থায় আটক করা হয়েছে। হামলাকারী একাই হামলাটি চালিয়েছিল। সে কোনো সন্ত্রাসী নজরদারিতে ছিল না বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে ধর্মীয় উগ্রপন্থায় অনুপ্রাণিত হয়ে হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে হামলায় আহত বিশপ ও প্রাদ্রীর অস্ত্রোপচার হয়েছে এবং তারা সঙ্কট কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার কারেন ওয়েব। হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, ওয়েকেলি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের কেন্দ্র থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অ্যাসিরিয়ান অর্থোডক্স চার্চের বাইরে শত শত লোক জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত ও ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষ অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সহিংসতা দমনের জন্য জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহŸান জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com