• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

অ্যাপল ইতিহাসের অন্যতম বড় আপডেট আনছে

প্রতিনিধি: / ৮২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৮’ নিয়ে আসতে চলেছে এখন পর্যন্ত অ্যাপল আইফোনের ‘সবচেয়ে বড়’ আপডেট। সবচেয়ে বড় না হলেও এই টেক জায়ান্ট ‘আইওএস-১৮’-কে ইতিহাসের অন্যতম বড় আপডেটগুলোর একটি হিসেবে দেখছে বলে জানিয়েছেন বাণিজ্য সংবাদ সাইট বøুমবার্গের প্রতিবেদক মার্ক গারম্যান। প্রতি জুনে অনুষ্ঠিত নিজস্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড ডেভেলপারস কনফারেন্সে’ আইফোনের নতুন আপডেট উপস্থাপন করে থাকে অ্যাপল। পরবর্তীতে, নতুন আইফোনের সঙ্গে সেপ্টেম্বরে এটি প্রকাশ পায়। কোম্পানিটি দীর্ঘদিন ধরে নতুন অপারেটিং সিস্টেমের জন্য বড় পরিসরের এআই আপডেট নিয়ে কাজ করছে বলে গুজব ছিল। এতে ডিজিটাল সহকারী ‘সিরি’-এর আরো ভালো সংস্করণ; ‘অ্যাপল মিউজিক’-এর জন্য প্লেলিস্ট তৈরি করবে এমন নতুন এআই; এবং ‘কিনোট’, ‘মেসেজেস’ ও ‘এক্সকোড’-এর মতো অ্যাপগুলোতে এআই অ্যাসিস্ট্যান্ট টুল যোগ করা হবে বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে। পূর্বের প্রতিবেদন অনুসারে, ‘সিরি’র নতুন সংস্করণে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থাকবে। উদাহরণ হিসেবে, জটিল সব কাজ করতে বলা হলে এখন স্বয়ংক্রিয়ভাবেই করে ফেলতে পারবে এটি। অ্যাপল অনেকদিন ধরেই আইওএস এবং অন্যান্য সফটওয়্যারে এআই ফিচার যোগ করেছে। তবে, ‘চ্যাটজিপিটি’ প্রযুক্তি খাতে নতুন উত্তেজনা সৃষ্টি করার পর থেকে নতুন কোনো বড় পরিবর্তন আনেনি অ্যাপল। এ ছাড়া, সা¤প্রতিক আয়োজনে কোম্পানিটি ‘এআই’ শব্দটি একেবারে ব্যবহারই করেনি বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট। এআই টুলের সঙ্গে সম্ভবত নতুন টেক্সটিং ফিচার বা মেসেজ পাঠানোর নতুন মাধ্যম ‘আরসিএস’ চালু করবে অ্যাপল। গত বছরেই এ ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। ‘আরসিএস’ একটি সমৃদ্ধ টেক্সট মেসেজিং ফিচার। তবে, এর বেশিরভাগ ফিচার এতদিন কেবল ‘আইমেসেজ’ অ্যাপেই সীমাবদ্ধ ছিল। ফিচারগুলোর মধ্যে রয়েছে, উঁচু রেজল্যুশনসম্পন্ন ছবি আদানপ্রদান করা, কেউ টাইপ করার সময়ে তা বুঝতে পারা বা শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করেই ফোন থেকে এসএমএস পাঠানোর মতো সুবিধা। অ্যাপল নতুন আইওএস-১৮’এ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করতে পারে-সামসাং এর স¤প্রতি লঞ্চ হওয়া গ্যালাক্সি এস২৪ সিরিজ এবং গুগল পিক্সেল ৮ সিরিজের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করতে। মার্কের মতে, অ্যাপল তার অন্যান্য অ্যাপ যেমন অ্যাপল মিউজিক, পেজ, কীনোট এবং এক্সকোড-এ একই এই ফিচার ব্যবহার করতে পারে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com