• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আগামীকাল থেকে শুরু হবে গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গনের কাজ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২৩০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

আগামীকাল থেকে শুরু হবে গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গনের কাজ। বালিমহল সহ কন্টাকটারের সঙ্গে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ৬০০ মিটার বেড়ি বাঁধ ভাঙনের মধ্যে গুরুত্বপূর্ণ ৩০০ মিটার। প্রাথমিকভাবে ১০০ মিটার কাজে হাত দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

 

শুক্রবার বিকালে আশাশুনির বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার মরা মরিচ্চাপ নদীর বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শন কালে পানি উন্নয়ন বোর্ডের এসডি রাশিদুল ইসলাম ও এসও সুমন আলী উপরোক্ত কথাগুলো বলেন।

 

উল্লেখ্য ভাঙ্গনের প্রায় এক মাস অতিবাহিত হয়ে গেল শুরু হয়নি এখনো বেড়ি বাঁধের কাজ। একের পর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভাঙ্গন স্থান পরিদর্শন করছেন। আর মানুষের শুনতে হচ্ছে আশ্বাসের বাণী। এদিকে ভাঙ্গনের ভয়াবহ পরিস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিন ইউনিয়নের মানুষ নির্ঘুমে রাত কাটাচ্ছে। দ্রুত ভাবে ৬০০ মিটারের কাজ না করা হলে বড়দল খাজরা ও আনুলিয়া ইউনিয়নের হাজার হাজার বিঘা তরমুজ চাষী, মৎস‍্য ঘের ও বরো ধানের জমি লবণাক্ত পানিতে প্লাবিত হয়ে দুর্ভিক্ষ আসতে পারে।

 

পরিদর্শনকালে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com