• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আটোয়ারিতে সরকারি রাস্তা থেকে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রতিনিধি: / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
Exif_JPEG_420

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া চুচুলি এলাকায় সরকারি রাস্তা থেকে ৯৭ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে, শ্রী শচীন শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।তিনি ওই এলাকার নগেন্দ্র শর্মার ছেলে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি)দুপুরে ও বৃহস্পতিবার দিনভর গাছগুলো কাটা হয়।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়,রাস্তাটির পাকাকরনের কাজ চলমান রয়েছে। ২৫-৩০ টি ইউক্যালিপটাস গাছ কেটে রাস্তায় ফেলে রাখা হয়েছে।কিছু গাছ ট্রাক্টরে নিয়ে জুয়েল নামের এক কাঠ ব্যবসায়ী ঠাকুরগাঁও নামাযপাড়া বাজারের স,মিলে নিয়ে গেছে।বাকি আরও কয়েকটি গাছ আছে সেগুলোর কাটা চলমান ছিল। এর আগে বৃহস্পতিবার কিছু গাছ কেটে নেওয়া হয়েছে ওই রাস্তা থেকে।
জানা যায়,গত কয়েক বছর আগে রাস্তার ধারে গাছগুলো রোপন করা হয়।সম্প্রতি গাছ কাটার জন্য উপজেলায় আবেদন করলে ইউনিয়নের উপ-সহকারি ভুমি কর্মকর্তা ও সার্ভেয়ার রাস্তায় গাছ পড়েনি প্রতিবেদন দেন। তবে অনুমোদন দেয়ার আগেই গাছগুলো কেটে নেয়া হচ্ছে। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সাথে অর্থের সমঝোতায় গাছগুলো কাটা হয়।
যদিও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন অর্থের বিষয়টি অস্বীকার করে বলেন, উপজেলায় গাছ কাটার অনুমতি চেয়েছিল,কিন্তু উপজেলা প্রশাসন অনুমতি  দেয়ার আগেই গাছগুলো কেটেছে।কিছু গাছ জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
অভিযুক্ত শচীন শর্মার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান জানান,অভিযোগ পেয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com