• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আবারও যুক্তরাষ্ট্রের হামলা হুথিদের বিরুদ্ধে

প্রতিনিধি: / ৩৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র নিশানা করে আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে হামলারে জন্য প্রস্তুত চারটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে রোববার এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর বিবিসি। গত শনিবার রাতে ইয়েমেনের ১৩টি স্থানে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আগের দিন ইরাক ও সিরিয়ায় ইরানের এলিট ফোর্স ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এবং বাহিনীটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় প্রায় ৪০ জন নিহত হন। লোহিত সাগরে সামরিক ও পণ্যবাহী জাহাজের উপর ইরান-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীর ক্রমাগত হামলার জবাবে এই আক্রমণ করা হচ্ছে। হুথিদের আক্রমণ আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করছে। বড় শিপিং কোম্পানিগুলো নৌপথ এড়াতে বাধ্য হচ্ছে। মিশর কর্তৃপক্ষ জানিয়েছে, সুয়েজ খাল থেকে তাদের রাজস্ব জানুয়ারিতে প্রায় অর্ধেক কমে গেছে। গত মাসে সুয়েজ খালে যাতায়াতকারী জাহাজের সংখ্যা এক তৃতীয়াংশেরও বেশি কমে গেছে। শনিবারের হামলার পরপরই হুথিগোষ্ঠীর শীর্ষ সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, ‘হামলার জবাব হামলাতেই দেবো আমরা।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, “ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে মার্কিন-ব্রিটিশ জোটের বোমাবর্ষণ আমাদের অবস্থান পরিবর্তন করবে না। আমরা নিশ্চিত করছি যত মূলয়ই দিতে হোক না কেন- গাজায় গণহত্যার অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত এবং এর বাসিন্দাদের উপর অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।” বুখাইতি আরো বলেন, ”আমাদের যুদ্ধ নৈতিক। আমরা যদি গাজায় নিপীড়িতদের সমর্থনে হস্তক্ষেপ না করতাম, তাহলে মানুষের মধ্যে মানবতা থাকত না। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের উত্তর দেওয়া হবে। হামলার জবাব হামলাতেই দেবো আমরা।” যুক্তরাষ্ট্রের এসব পাল্টা হামলার বিষয়ে স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘এটাই শেষ নয়। আমাদের বাহিনী আক্রান্ত হলে জবাব দেবে যুক্তরাষ্ট্র। এ ধরনের গোষ্ঠীগুলোর নতুন করে হামলা চালানোর সক্ষমতা কমানোর ক্ষেত্রে এসব হামলা ‘ভালো প্রভাব’ রেখেছে।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com