• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আমার কারণে কোনো হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি : সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। কিন্তু আমি বিদেশে পালিয়ে যাইনি। আমার ভিসা ছিল, চাইলে চলে যেতে পারতাম। কিন্তু আমি কোনো অন্যায় করিনি যে বিদেশে পালাতে হবে। চার বছর জেল খেটেছি, জেলের কষ্ট আমি বুঝি। আবার জনগণের মাঝেই ফিরে এসেছি এবং আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। অতীতে কোনো অন্যায় করিনি, ভবিষ্যতেও করব না।

 

তিনি আরও বলেন, আমার কারণে কখনো কোনো হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি। আমি যখন এমপি ছিলাম, তখন বহু হিন্দু পরিবারের সন্তানদের চাকরির ব্যবস্থা করেছি। একসাথে ৩৭টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করেছি, যার মধ্যে ৫টি আওয়ামী লীগের ব্যক্তিদের প্রতিষ্ঠান ছিল। কারও কাছ থেকে এক টাকা নিইনি। যদি আবারও ক্ষমতায় আসতে পারি, তাহলে হিন্দু পরিবারের পাশে পাকবো।

 

দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সকাল থেকে তালা সদর ও খলিলনগর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা চাই, শান্তিপূর্ণভাবে সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হোক।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কামাল বিশ^াস,খলিলনগর বিএনপির সভাপতি গাজী আছির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম শহিদুল্লাহ গাজী,তালা বাজার বনিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস,সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান,যুবদল নেতা নুরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com