• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আশাশুনিতে নাশকতা ঠেকাতে উপজেলাব্যাপী পুলিশের বিশেষ মহড়া

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আশাশুনিতে নাশকতা ঠেকাতে উপজেলাব্যাপী পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আশাশুনি থানা পুলিশ উপজেলার আশাশুনি সদর, বড়দল, কাদাকাটি, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর, শ্রীউলা, শোভনালী ও কুল্ল‍্যা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলোতে পুলিশ যৌথভাবে মহড়া প্রদান করে।

 

মহড়া প্রদান কালে গোয়ালডাঙ্গা বাজারের তিন রাস্তা মড়ে থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের সাথে বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন এর নির্দেশে নাশকতা পরিকল্পনা ও বিশৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের মহড়া দেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, দেশের ভিতরে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি। থানা পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি আশাশুনিতে কোনো অপরাধীরা বিশৃঙ্খলা ও নাশকতা পরিকল্পনা করার সাহস পাবে না। এরপরেও যদি কেউ নাশকতা পরিকল্পনা করার চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

এ সময় এসআই আব্দুর রশিদ, অনাথ মিত্র, রাজিব মন্ডল, এএসআই নাজির হোসেন, ইকবাল হোসেন সহ থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com