• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আশাশুনিতে বাড়ির আঙিনা থেকে নারীর গলা কা টা ম র দেহ উদ্ধার

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
বাড়ির আঙিনা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

আশাশুনিতে মোছা: কমলা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিন দরগাহপুর গ্রামের নিজ বাড়ির অঙিনায় বিচলী গাদার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর মোছাঃ কমলা খাতুন আশাশুনি উপজেলার দক্ষিন দরগাহপুর গ্রামের মোঃ মোবারক আলী গাজীর স্ত্রী।
নিহতের স্বামী মোবারক আলী গাজী জানান, ফজরের আযান দিলে তিনি তার স্ত্রী কমলা খাতুনকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়ে বাড়ির পাশে মাছের ঘেরে চলে যান। ভোর সাড়ে ৬টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী ঘরে নেই। পরবর্তীতে খোঁজাখুজির এক পর্যায়ে নিজ বসত বাড়ির পাশে বিচলী গাদার পাশে গলাকাটা মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আশাশুনি থানায় খবর দেয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি মো: নজরুল ইসলাম জানান, নিহত গৃহবধূর দুই ছেলে মো: ওলিউর রহমান (২৪) ও মোঃ ফয়জুল্লাহ (২১) মাছের ঘের ও ভাটায় কাজ করে। তারা দু’জনেই বিবাহিত। গৃহবধূকে জবাই করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ওসি নজরুল বলেন, আমি নিজে ঘটনাস্থলে রয়েছি। কি কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহের সুরহতাল রির্পোটের কাজ করছে। শেষ হলে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

 

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বামী, দুই ছেলে ও তিন পত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com