• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৩০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

“প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আশাশুনিতে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা

 

প্রশাসনের আয়োজনে রুপান্তর, বাংলাদেশ ন্যাজারীণ মিশন, ডিএসকে সহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রদক্ষিণ ও গাছের চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, এস আই ফিরোজ হোসেন, রুপান্তরের গোলাম কিবরিয়া বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প হিসাবরক্ষক উত্তম কুমার দাস,আবু বক্কর সিদ্দিক, সঞ্জয় কুমার, জেসমিন নাহার, সুভ্রা পিয়া বিশ্বাস বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com