• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আশাশুনি উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে পরীক্ষায় ৪র্থ হতে ১০ম শ্রেণির ৪৪৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ৪র্থ শ্রেণিতে ৮২ জন, ৫ম শ্রেণিতে ৯০ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৬৫ জন, ৭ম শ্রেণিতে ৭৭ জন, ৮ম শ্রেণিতে ৬৩ জন, ৯ম শ্রেণিতে ২৩ জন ও ১০ম শ্রেণিতে ৪৫ জন ছাত্রছাত্রী রয়েছে। ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষায় পাঠ্য পুস্তকের উপর ৯৫ ও সাধারণ জ্ঞানের ৫ মার্কের প্রশ্ন ছিল। এছাড়া ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণিতে ভুল উত্তরের ক্ষেত্রে ০.২০ মার্ক কর্তন করা হবে। সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুলে উত্তীর্ণদের মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে। শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ মার্ক প্রাপ্ত এক করে ৭ শ্রেণির ৭ জনকে একটি করে বাই সাইকেল প্রদান করা হবে। কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান।

 

ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত ও জেলা প্রতিনিধি আনিছুর রহমান পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন।

 

একই সময় ফাউনাডেশনের উদ্যোগে উপজেলার প্রতাপনগরে এবং জেলার সকল উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com