• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আশাশুনিতে সংগঠন পরিপন্থী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন 

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো / ৪০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
আশাশুনিতে সংবাদ সম্মেলন 

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি কর্তৃক সংগঠন পরিপন্থী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।
তিনি বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কখনো প্রত্যক্ষভাবে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না। তাছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনটি কোন প্রার্থীর পক্ষ গ্রহণ করে না। কিন্তু গত ১২ মে রবিবার বিকালে উপজেলা সদরের বাজার চান্নিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আশাশুনি উপজেলা শাখার সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে জনৈক প্রার্থীর সমর্থনে যে জনসভাটি অনুষ্ঠিত হয়েছে তার সঙ্গে আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের কোন সম্পৃক্ততা নেই বা পরিষদ সংশ্লিষ্ট নয়। ওই সভায় সভাপতি যে বক্তব্য দিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত মতামত। স্থানীয় সরকার নির্বাচনে সাংগঠনিকভাবে আমাদের কোন নির্দেশনা নেই। তারা কার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটি সদস্যদের ব্যক্তিগত বিষয়। তাই কারো কোন বক্তব্যে বিভ্রান্ত না হতে প্রত্যেক সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ। সভাপতি নীল কণ্ঠ সোম সংগঠন পরিপন্থী কাজ করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
উপজেলার সকল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদকের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, শিক্ষক কালিপদ রায়, সমিরণ রায়, নির্বাহী সদস্য ও ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু, দীপঙ্কর সরকার দ্বীপ, যুগ্ম সাধারণ সম্পাদক ও শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হিরু লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মণ্ডল প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com