• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনির কপোতাক্ষ নদের রিংবাঁধ ভেঙ্গে ৪শ বিঘা মৎস্য ঘের প্লাবিত

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২১৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙ্গে প্রায় ৪শ বিঘা মৎস্য ঘের প্লাবিত। ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংকা। দিশেহারা হয়ে পড়েছে অর্ধ শতাধিক মৎস্য চাষী। বুধবার (২৮ মে) দুপুরের প্রবল জোয়ারে আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙ্গে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনাটি ঘটেছে। তবে ওয়াপদা বাঁধ থেকে এই রিং বাঁধের দূরত্ব থাকায় জনসাধারনের জীবনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

 

এ বিষয়ে দরগাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার দুপুরের জোয়ারে নদী খনন করে তৈরি করা রিং বাঁধ ভেঙ্গে যায়। এতে ৪শ বিঘার অধিক মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। কমপক্ষে ২০লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষীরা।

 

স্থানীয় রহমত আলী জানান, দুপুরের জোয়ারের তোড়ে আমার বাড়ীর পাশ থেকে অনেক খানি জায়গা এক বারে ভেঙ্গে পানি ঢুকে পড়ে। রাতের জোয়ার আসার আগে এই ভাঙ্গন আটকাতে না পারলে ওয়াপদা রাস্তা ভেঙ্গে গিয়ে ইউনিয়নের অনেক এলাকা ডুবে যাবে।

 

পাউবোর আশাশুনি শাখার উপ-সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, এটা মুলত ওয়াপদার বাঁধ না, কপোতাক্ষ নদ খননের ফলে সৃষ্টি হওয়া একটি রিং বাঁধ। দুপুরের জোয়ারে পানির চাপে রিং বাঁধ টি ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রিং বাঁধ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, রিং বাঁধ ভাঙ্গার খবর পাওয়া মাত্রই আমি পাউবো সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবিহিত করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com