• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২০
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা ভাঙ্গন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ মার্চ, ২০২৫

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তা প্রায় ৪০০ ফুট ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এরপরেও বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে কাঁচা বাজারের নির্মাণাধীন ছাওনি, আল আকসা জামে মসজিদ সহ বড়দল ও খাজরা ইউনিয়নের লক্ষ্য লক্ষ‍্য মানুষ, আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে এ ভয়াবহ ভাঙ্গন। এই মুহূর্তে ভাঙ্গন না আটকাতে পারলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজ চাষ সহ বহু মৎস্যঘেরে লোনা পানিতে প্লাবিত হতে পারে।

 

শুক্রবার সন্ধ্যায় বিএনপি’র একটি অংশের যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম, সাবেক যুবদলের আহবায়ক আজগার মোড়ল ও বিএনপি নেতা আল মাহমুদ টিক্কা সাংবাদিকদের নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে খবর দিলে সঙ্গে সঙ্গে আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন খুব দুঃখজনক ব্যাপার এই বেড়িবাঁধের কাজ যদি দ্রুত না করা হয় তাহলে বড়দল ও খাজরা দুই ইউনিয়ন পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা। বিষয়টা আমার নাহলেও আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরী ভাবে বাঁধের কাজ শুরু করার চেষ্টা করা হবে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, আপনি বলেছেন তাই শুনতে পারলাম। আমি ছুটিতে আছি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে পাঠানোর ব্যবস্থা করছি। তবে দ্রুত কাজের ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বস্ত করেন তিনি। এসও জাহিরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন এক্স এন স‍্যার ঢাকায় গিয়েছে। রবিবার সকালে সাতক্ষীরায় আসবে আসার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

 

জেলা প্রশাসক ও এক্স এন মহোদয়ের জরুরি ভাবে পদক্ষেপ নেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছেন এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com