• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

আশাশুনির প্রতাপনগর বন্যা দুর্গত মানুষের জন্য ইমার্জেন্সি মেডিসিন হস্তান্তর

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ১৭০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
বন্যা দুর্গত মানুষের জন্য মেডিসিন হস্তান্তর

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যা-দুর্গত মানুষের জন্য চিকিৎসা সেবা বাড়ানোর লক্ষ্যে ইমার্জেন্সি মেডিসিন ও ওয়াটার পিউরিফায়ার হস্তান্তর করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মেডিসিন হস্তান্তর করা হয়।

 

আমেরিকার্স ফাউন্ডেশনের সহযোগিতায় দেবহাটা আশার আলো এনজিও এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঔষধ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমেরিকান ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, হেলথ ইন্সপেক্টর আবু মুছা, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রতাপনগর ইউনিয়নের চাকলা কমিউনিটি ক্লিনিক, কুড়িকাহুনিয়া কমিউনিটি ক্লিনিক ও হিজলিয়া কমিউনিটি ক্লিনিক এর জন্য ২৩ প্রকারের প্রচুর পরিমাণ ঔষধ বিনামূল্যে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। ঔষধ গুলো নির্বাহী অফিসারের নিকট থেকে গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com