• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আশাশুনি প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১৯১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আশাশুনি প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস কে হাসান ও সাধারণ সম্পাদক পদে আকাশ হোসেন নির্বাচিত হয়েছেন। মোট ৬ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।

নির্বাচনে ৬টি পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে সভাপতি পদে এস কে হাসান ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস এম আহসান হাবিব পেয়েছেন ১৫ ভোট ও জি এম আল ফারুক পেয়েছেন ৯ ভোট। সিনিঃ সহ সভাপতি পদে মোঃ আব্দুল আলিম ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ আশিকুর রহমান পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আকাশ হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সমীর রায় পেয়েছেন ২১ ভোট। যুগ্ম সম্পাদক পদে ইসমাইল হোসেন লিংকন ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুব্রত কুমার দাশ ১৫ ও শেখ ইয়াছির আরাফাত পেয়েছেন ১৪ ভোট।

 

সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোহরাব হোসেন পেয়েছেন ২২ ভোট। কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজুর রহমান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইয়াছিন আরাফাত পিন্টু পেয়েছেন ২২ ভোট।

 

নির্বাচন পরিচালনা করেন, রিটার্ণিং অফিসার উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, প্রিজাইডিং অফিসার সহকারী প্রোগ্রামার মোঃ আক্তার ফারুক বিল্লাল। পোলিং কর্মকর্তা ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায়। নির্বাচন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সামসুল আরেফিন, ডিআই ১ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

 

জামায়াতের অভিনন্দন
আশাশুনি প্রেস ক্লাব নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান ও উপজেলা আমীর আমু মুছা তারিকুজ্জামান তুষার। নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে জয়ী প্রার্থীদেরকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সসাথে পরাজিত প্রার্থীসহ সকল সদস্যদের সাথে নিয়ে বিজয়ীরা প্রেস ক্লাবের উন্নয়নে ও সাংবাদিকদের কল্যাণে একসাথে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন। তারা প্রেস ক্লাবের সার্বিক কল্যাণ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com