• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা

প্রতিনিধি: / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিদেশ : ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লেভিভ অঞ্চলে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার ইউক্রেনের কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে বলেন, রাজধানী ও তার আশপাশে প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, রুশ হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান পপকো। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহত করতে নামার পর রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। রুশ হামলার জেরে সীমান্তের কাছের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে নিজেদের যুদ্ধবিমান সক্রিয় করেছে প্রতিবেশী পোল্যান্ডের সশস্ত্র বাহিনী। ইউক্রেনে বিমান হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চেয়ে অনুরোধ জানিয়েছিল রয়টার্স। তবে তারা এই অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। ইউক্রেনের পশ্চিমের লেভিভ অঞ্চলে গতকাল রোববার বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের গণমাধ্যমের তথ্যমতে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি দিয়ে উড়ে আসছিল। পোল্যান্ডের সশস্ত্র বাহিনী এক্সে বলেছে, পোলিশ ও তার মিত্রদের যুদ্ধবিমানগুলো সক্রিয় করা হয়েছে। এর ফলে শব্দের মাত্রা বাড়তে পারে, বিশেষ করে দেশটির দক্ষিণ-পূর্ব অংশে। লেভিভের মেয়র আন্দ্রি সাদোভি টেলিগ্রামে বলেছেন, শহরে কোনো হামলা হয়নি। তবে বিস্তৃত লেভিভ অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করে প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র ও ৭টি ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়া কয়েক দিন ধরেই ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছিল ইউক্রেন। এর প্রতিশোধ হিসেবে এখন ইউক্রেনে হামলা চালানোর কথা বলছে মস্কো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com