• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইসরায়েলির আগ্রাসনের প্রতিবাদে মহম্মদপুরে বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজ শেষে তাওহীদি জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে ধর্ম প্রাণ মুসল্লিরা জুম্মার নামাজের পর উপজেলার সদরের সকল মসজিদ থেকে মিছিল নিয়ে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। পরে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, বর্বরোচিত হামলার প্রতিবাদ সম্বলিত নানা শ্লোগান লেখা প্লাকার্ড নিয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও সদর ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামান, যুব দলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, হেফাজতে ইসলামের আমীর হাফেজ আবু তালহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান মামুন, বড়রিয়া এ ডাব্লিউ ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক আবু নাঈম, বাজার মসজিদের ইমাম মাও: ওলিউল্লাহ, ব্যাপাড়ী পাড়া জামে মসজিদের ইমাম মাও: বিলাল হোসেন প্রমূখ।

 

বক্তারা এসময় ইসরায়েলি পণ্য বয়কট এবং জাতিসংঘকে যুদ্ধ বন্ধের ভূমিকা পালন করার আহ্বান জানান। পরে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা হাফেজ মাহমুদুল হাসান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com