• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ইসরায়েলি সেনাবাহিনীর বেসামরিক মানুষ সরানোর প্রস্তাব

প্রতিনিধি: / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: গাজা থেকে বেসামরিক মানুষকে সরিয়ে দেয়ার একটি পরিকল্পনা যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পেশ করলো ইসরায়েলের সেনাবাহিনী। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইসরায়েলের সেনা গাজা ভ‚খÐে লড়াই করার জন্য পুরো জায়গাটা থেকে বেসামরিক মানুষকে সরিয়ে দেয়ার একটা পরিকল্পনা পেশ করেছে। তবে কীভাবে মানুষকে সরিয়ে নেয়া হবে, তারা কোথায় যাবে, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত এলাকায় নিরাপদে মানবিক ত্রাণ পৌঁছানোর একটি পরিকল্পনা যুদ্ধকালীন মন্ত্রিসভা অনুমোদন করেছে। ইসরায়েল রাফাতে সামরিক অভিযান চালানোর ফলে সমালোচনার মুখে পড়েছে। কারণ, যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে ১৪ লাখ ফিলিস্তিনি লড়াইয়ের হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দহামাসের সঙ্গে ইসরায়েল যদি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়, তার প্রভাব লেবাননে হিজবুল্লাহর ওপর পড়বে না। ইসরায়েল হিজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাবে।’ তিনি বলেছেন, “যদি কেউ মনে করেন, দক্ষিণে বন্দি বিনিময় নিয়ে আমরা কোনো সমঝোতায় এলাম, তাহলে অন্য জায়গায় গোলাগুলো বন্ধ হয়ে যাবে, এ রকম ভাবার কোনো কারণ নেই। দক্ষিণে যাই হোক না কেন, তার সঙ্গে অন্য অঞ্চলের সম্পর্ক নেই। আমরা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালাব।” এই মাসেই লেবানন থেকে রকেট-হামলা হয়েছে। সেই জায়গায় সেনা শিবিরে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। অক্টোবরের প্রথম থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সীমান্তের দুই দিকেই হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। হিজবুল্লাহ হলো লেবাননে ইরান সমর্থিত শিয়া রাজনৈতিক দল। তবে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশ তাদের সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com