• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

এমপি রশীদুজ্জামান ৪টি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মনোনীত; এলাকায় আনন্দ মিছিল

প্রতিনিধি: / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): খুলনা-৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে চারটি
মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় এবং জাতীয় সংসদের
প্রথম অধিবেশনে এলাকার পরিবেশ বান্ধব উন্নয়নের কথা তুলে ধরায় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকায় আনন্দ মিছিল করেছে দলীয়
নেতাকর্মীরা। উল্লেখ্য, মোঃ রশীদুজ্জামান খুলনা-৬ আসন থেকে দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের
ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এ সংসদ সদস্যকে
অনুমিত হিসাব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও প্রতিরক্ষা
মন্ত্রণালয় সহ ৪টি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা
হয়েছে। এদিকে গত মঙ্গলবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনী
এলাকার টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ দ্রæতগতিতে এগিয়ে নেওয়া সহ
পোল্ডার অভ্যান্তরে লবণ পানি উত্তোলন বন্ধ করে মিষ্টি পানির পরিবেশ বান্ধব ফসল ও
মৎস্য উৎপাদনের উপর এলাকার উন্নয়ন ও কর্মপরিকল্পনা সংসদে তুলে ধরায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং সংসদ সদস্য রশীদুজ্জামানকে
ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকালে পাইকগাছা উপজেলা সদরে আনন্দ মিছিল
করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন। মিছিলটি পৌর সদরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌ-রাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে। উপজেলা
আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় সভায়
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ
সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,
ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আব্দুল
মজিদ গোলদার, মুনছুর আলী গাজী, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, জিএম
ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, যুবলীগনেতা অহেদুজ্জামান
মোড়ল সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com