• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এমিরেটস দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো

প্রতিনিধি: / ৮৯৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিদেশ : দুবাই হয়ে সব ট্রানজিট ফ্লাইটে চেক-ইন স্থগিত করেছে দুবাইয়ের আন্তর্জাতিক এয়ারলাইন এমিরেটস। স্থানীয় সময়  শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত এসব ফ্লাইটের চেক-ইন স্থগিত থাকবে। তবে যেসব যাত্রীদের চ‚ড়ান্ত গন্তব্য দুবাই শুধু তারাই যথারীতি চেক-ইন করতে পারবেন। এক বিবৃতি এয়ারলাইন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে টানা তিনদিন ব্যাপী রেকর্ড ঝড়ে অসংখ্য ফ্লাইট বিলম্ব ও বাতিল করেছে এয়ারলাইনগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিকএয়ারলাইনগুলোর মধ্যে অন্যতম এমিরেটস। তবে রেকর্ড ঝড় বৃষ্টির কারণে এয়ারলাইনটির ট্যাক্সিওয়ে প্লাবিত হওয়ায় ফ্লাইট পরিবর্তন, বিলম্ব এবং বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।  শুক্রবার স্থানীয় রেডিও স্টেশন দুবাই আইকে দুবাই এয়ারলাইনটির প্রধান নির্বাহী পল গ্রিফিথস বলেছেন, চলতি সপ্তাহে ফ্লাইট বাতিলের কারণে হাজার হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগে, বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক এয়ারলাইন ২৪ ঘন্টার মধ্যেই স্বাভাবিক ক্রিয়াকলাপ আবারও শুরু করবে বলে জানিয়েছিলেন এয়ারলাইনটির চিফ অপারেটিং অফিসার মাজেদ আল জোকার। রোববার প্রতিবেশী দেশ ওমানে আঘাত করা ঝড়টি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে আঘাত হেনেছিল, যা দেশটির ৭৫ বছরের রেকর্ড ভেঙ্গে ফেলে। ঝড় ও বৃষ্টিতে আমিরাতের বেশিরভাগ অংশই দুই দিনের জন্য স্থবির হয়ে পড়েছিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com