• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে আর্জেন্টিনা দলে নেই মেসি

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। হ্যামস্ট্রিংয়ের যে চোট ইন্টার মায়ামির ম্যাচে মাঠে নামতে দেয়নি লিওনেল মেসিকে, সেটি তাকে দূরে রাখছে জাতীয় দলের খেলা থেকেও। যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচের পর মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, আর্জেন্টাইন তারকার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। পরে গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচে খেলতে পারেননি তিনি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, ওই চোটের কারণেই এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দুটিতে থাকছেন না মেসি। এই চোটকে অবশ্য ‘মাইনর’ বলেই উল্লেখ করেছে তারা। ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, মাঠে না নামলেও দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা আছে মেসির। শুক্রবার ফিলাডেলফিয়ায় এল সালভাদরের সঙ্গে খেলবে আর্জেন্টিনা, চার দিন পর লস অ্যাঞ্জেলসে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টা রিকা। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে মূলত ম্যাচ দুটি খেলবে লিওনেল স্কালোনির দল। চোটের কারণে এই দুই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড পাউলো দিবালা, মিডফিল্ডার এক্সেকিয়েল পালাসিওস ও ডিফেন্ডার মার্কোস সেনেসি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com