• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন

প্রতিনিধি: / ৩৮৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৪ উদযাপন উপলক্ষে  বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুস্প স্তবক অর্পনের মধ্য দিয়ে দিনটি পালন করে উপজেলার সর্বস্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়   বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার
আশিকুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান লিয়াকত আলী,উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, এবি ছিদ্দীকি,শিক্ষক হরিচাঁদ কুন্ড,কাউন্সিলর আজিজুর রহমান মিলন, মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি শাহ আলম তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” বলে তার ভাষণের মধ্য দিয়ে বাঙ্গালী জাতিকে মুক্তির জন্য ডাক দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। বাঙ্গালী জাতিকে মুক্তির লক্ষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে সামগ্রিক দিক নির্দেশনা ছিল মুক্তির পাথেয় উল্লেখ করে জাতির অর্থনৈতিক মুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষণ পরিবেশনের আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com