• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের রাস্তা, ড্রেনেজ ও চান্নি সংস্কারের উদ্যোগ

ইমদাদুল হক, পাইকগাছা প্রতিনিধি / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নানা সমস্যায় জর্জরিত খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের উন্নয়নে রাস্তা, ড্রেনেজ এবং চান্নি সংস্কারের উদ্যোগ নিয়েছে গড়ইখালী ইউনিয়ন পরিষদ। এ ব্যাপারে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর আবেদন করেছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু।

 

এদিকে সোমবার দুপুরে প্রস্তাবিত প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট প্রতিনিধি আবু ইসহাক। উল্লেখ্য উপজেলার ঐতিহ্যবাহী হাট বাজার গুলোর মধ্যে গড়ইখালী হাট অন্যতম। বৃহৎ এলাকা নিয়ে সুন্দরবন সংলগ্ন এলাকার অন্যতম বৃহৎ হাট গড়ইখালী। প্রতি সপ্তাহের সোমবার হাটের জন্য নির্ধারণ করা নির্দিষ্ট দিন। এদিন গড়ইখালী সহ আশে পাশের ইউনিয়ন এবং উপজেলার হাজার হাজার এ হাটে আসেন প্রয়োজনীয় জিনিস কেনা-বেচা করতে। কিন্তু অবকাঠামো গত নানা সমস্যার কারণে হাটের দীর্ঘদিনের ঐতিহ্য হারাতে বসেছে। এ কারণে হাটের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদ। পরিষদ থেকে বাজারের পানি নিষ্কাশনের জন্য সাইক্লোন শেল্টারের সামনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাছের চান্নি সংস্কার এবং মাইন সানার দোকানের সামনে থেকে কষ্ঠুর সমিল পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

প্রস্তাবিত এসব প্রকল্প বাস্তবায়ন হলে হাট ব্যবস্থাপনার উন্নয়ন সহ সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলে প্রকল্প স্থান পরিদর্শন করে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু।

 

এসময় প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরত চন্দ্র মন্ডল সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com