• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কাতার এশিয়ার সেরা

প্রতিনিধি: / ৩৯৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: এএফসি এশিয়ান কাপের ফাইনালে পেনাল্টি হলো তিনটি। সবগুলো পেনাল্টি পেলো কাতার। তিনটি পেনাল্টিই কাজে লাগালেন কাতারের আকরাম আফিফ। আর এতেই জর্ডানের রূপকথা থামিয়ে ৩-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বার এফসি এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে কাতার। পঞ্চম দল হিসেবে এশিয়ান কাপে একাধিক শিরোপা জয়ের রেকর্ড গড়লো কাতার। গত শনিবার দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাঠে নামে কাতার ও জর্ডান। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কাতার। ম্যাচের ২০ মিনিটে প্রথম পেনাল্টি পায় কাতার। ডি বক্সে আফিফকে ফাউল করেন আব্দল্লাহ নাসিব। স্পট কিকে দলকে লিড এনে দেন আফিফ। ম্যাচে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে জর্ডান। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে বেশ কিছু সু্যােগ নষ্ট করে কাতার। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭ মিনিটে সমতায় ফেরে জর্ডান। মিডফিল্ডার এহসান হাদ্দাদের পাসে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান আল নাইমাত। তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জর্ডান। ম্যাচের ৭৩ মিনিটে ফের পেনাল্টি পায় কাতার। সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করে ফের কাতারকে লিড এনে দেন আফিফ। ম্যাচের নির্ধারিত সময়য় পর্যন্ত এই লিড ধরে রাখে কাতার। ম্যাচের ৯৫ মিনিটে ফের পেনাল্টি পায় কাতার। সেখান থেকে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আফিফ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে কাতার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com