• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কাবরেরা প্রস্তুতি প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ৩৪২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: ফিলিস্তিন ম্যাচের আর দিন পাঁচেক বাকি। সৌদি আরবে ফুটবলারদের দিন পনেরোর প্রস্তুতি ক্যাম্প শেষ হয়ে যাচ্ছে আজই। ২১ মার্চের ম্যাচ সামনে রেখে আজ রোববার তাঁরা কুয়েত রওনা হবেন। পরশু রাতে সুদানের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটিও খেলে ফেলেছে হাভিয়ের কাবরেরার দল। সেই ম্যাচে ৩-০ গোলে হারলেও দল ফিলিস্তিন লড়াইয়ের জন্য তৈরি বলেই মনে করছেন বাংলাদেশ কোচ। ‘সুদান ও ফিলিস্তিন অনেকটা একই মাপের দল। বিশেষত শারীরিক দিক দিয়ে। আমাদের ছেলেরা এই ম্যাচেও সেই কঠিন পরীক্ষা দিয়েছে। আমি খুশি যে তারা দারুণ লড়াই করেছে। সুদান যথেষ্ট আগ্রাসী ফুটবল খেলেছে, যার ফলে বিল্ডআপের ক্ষেত্রেও আমাদের কিছুটা সমস্যা হয়েছে। তবে সব মিলিয়ে বলব, দুটি ম্যাচই আমাদের জন্য ইতিবাচক ছিল’, বলেছেন হাভিয়ের কাবরেরা। সৌদি আরবে যাওয়ার আগে বলেছিলেন ফিলিস্তিনের মুখোমুখি হতে হলে নিজেদের আরো এক ধাপ ওপরে তুলতে হবে ফুটবলারদের। সেই লক্ষ্য পূরণ হয়েছে বলেও জানিয়েছেন স্প্যানিশ এই কোচ, ‘সৌদি আরবে এই ক্যাম্প এবং ম্যাচ দুটি ফুটবলারদের জন্য অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমি বলতে পারি, যে অবস্থায় আমরা এখানে এসেছিলাম সেখান থেকে আরো ভালো দল আমরা এখন।’ সৌদি আরবের এই ক্যাম্প নিয়ে এর আগে ফুটবলাররাও ইতিবাচক মত দিয়েছেন। নিবিড়, কঠোর অনুশীলন বলতে যা বোঝায় সেটিই হয়েছে সেখানে। ক্যাম্পে নতুন যোগ দেওয়া ফুটবলারদের জন্যও যা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। ক্লাব ফুটবলের সঙ্গে যা তাঁরা একেবারেই মেলাতে পারেননি। চার দিন আগে দুই দলের প্রথম প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্যভাবে। র‌্যাংকিংয়ে ১২৭ নম্বরে থাকা দলটির বিপক্ষে পরের ম্যাচটায় আর জাল অক্ষত রাখতে পারেননি কাবরেরার শিষ্যরা। তবে রুদ্ধদ্বার এই ম্যাচে ফলটাকে গৌণ হিসেবে ধরছেন বাংলাদেশ কোচ, সেটা শুরু থেকেই। প্রথম ম্যাচের মতো এদিনও দলের বেশির ভাগ ফুটবলারকে সুযোগ দিয়েছেন। এদিন হয়তো নিজের সেরা একাদশটাও বেছে নিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com