• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজান ও সম্পাদক নাজমুল ইসলাম

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৭১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
সভাপতি গাজী মিজান ও সম্পাদক নাজমুল ইসলাম

কালিগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও  সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্ল্যহ আমান‌।এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা শিক্ষক -কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ  মুখার্জী,আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মোমিনুল ইসলাম,সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান,কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মো: বাকী বিল্লাহ ,তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সজিবউদ্দৌলা প্রমুখ।

 

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় হতে  দু’জন করে ডেলিগেট হিসেবে মোট ৭৪ জন ভোটার মধ্যে ৬৫ জন ভোটারের উপস্থিতে এবং ভোট প্রদানের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নাজমুল ইসলাম ৪৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী রহমতপুর নবযুগ শিক্ষা সোপানে সহকারী শিক্ষক মো: আফজাল হোসেন পেয়েছেন ১৯ ভোট। তিন জন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করেন।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আমানুল্ল্যাহ আমান,অপর দুই নির্বাচন কমিশনার হলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী ও সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মোমিনুল ইসলাম।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com