• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে তিনজনই নতুন মুখ নির্বাচিত

হাফিজুর রহমান শিমুল / ৮৮০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ মে, ২০২৪

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের পরাজিত করে তিনজনই নতুন মুখ নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের এ নির্বাচনের অধিকাংশ ভোট কেন্দ্র গুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে।

 

কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে শেষ মুহুর্তে শারিরীক কারণ দেখিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু প্রচারণা থেকে সরে দাঁড়ান।

 

এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের বড় পুত্র ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন (আনারস) প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) বই প্রতীকে ফিফা রেফারী ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি হাঁস প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নেতৃত্বে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে মাঠ প্রশাসন ও পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাপক অবদান রাখেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com