• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

হাফিজুর রহমান শিমুল / ৮৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

সাতক্ষীরার ঐতিহ্যবাহী কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ জুন ২০২৫) বিকাল ৪টায় কলেজ ক্যাম্পাস থেকে বিশাল মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

 

কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি তাসকিন মেহেদী তাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক মুহিব বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সাকুর হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজু ও সাংগঠনিক সম্পাদক শাকিল গাজী প্রমুখ।

 

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সদস্যঘোষিত কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন কলেজ ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কবৃন্দসহ ছাত্রদলের শতাধিক নেতা এবং কর্মী সমর্থকবৃন্দ।

 

উল্লেখ্য যে, গত ১৭ জুন-২৫ তারিখে কালিগঞ্জ সরকারী কলেজসহ উপজেলা এলাকার বিভিন্ন কলেজ শাখায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষনা দেওয়া হয়। কমিটি গুলো প্রকৃত বিএনপির পরিবার ও শহীদ জিয়ার আদর্শকে বুকে লালনপালন কারীদের দিয়েই গঠন করা হয়েছে বলেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হচ্ছে। সেকারণেই উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হচ্ছে বলে জানগেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com