• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কাসেমিরোর পরিবর্তে ব্রাজিল দলে ফিরলেন পেপে

প্রতিনিধি: / ২৯৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

স্পোর্টস: চোটের থাবায় এমনিতেই জর্জরিত ব্রাজিলের জন্য এবার আরেকটি বড় ধাক্কা। ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটির দল থেকে ছিটকে পড়লেন এবার কাসেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডারের জায়গায় ডাক পেলেন পেপে। চোটের কারণে এই দুই ম্যাচের জন্য ব্রাজিল পাচ্ছে না প্রথম পছন্দের দুই গোলকিপার আলিসন বেকার ও এদেরসন, ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লিকে। সেখানেই এবার যোগ হলো কাসেমিরোর নাম। চোটের কারণে দল বাছাই করা কতটা কঠিন হয়ে পড়েছে, তা ফুটে উঠল কোচ দরিভাল জুনিয়রের কথায়। “৫০ জনের প্রাথমিক তালিকা থেকে চোটের কারণে এর মধ্যেই ১৩ জনের না থাকা নিশ্চিত করা হয়েছে তাদের ক্লাবের পক্ষ থেকে।” “দুর্ভাগ্যজনকভাবে আমরা কাসেমিরোকেও হারালাম। পোর্তোর পেপেকে দলে ডাকা হয়েছে, এমনিতে ফরোয়ার্ড হলেও এখন খেলছে মিডফিল্ডে।” মূলত উইঙ্গার হলেও পেপে খেলেছেন রক্ষণেও। এখন মাঝমাঠে খেলছেন ২৭ বছর বয়সী ফুটবলার। ব্রাজিলের হয়ে আগে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। গত বছর মাঠে নেমেছিলেন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। দলের পরাজয়ের ম্যাচে মিনিট দশেক খেলেছিলেন তিনি। চোটাক্রান্তদের বদলি হিসেবে ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রæনো ও পোর্তোর ফরোয়ার্ড গালেনোকে নেওয়ার কথা আগেই বলেছিলেন কোচ। এবার যোগ করা হয়েছে ভাস্কো দা গামার গোলকিপার লিও জার্দিমকে। আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে খেলবে ব্রাজিল। তিনদিন পর মাদ্রিদে তাদের প্রতিপক্ষ স্পেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com