• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুর আমিন ভাসান শেখকে জনসম্মুখে বিদ্যুৎ ঋষি নামের এক চর্মকার কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলাকারীর বিচারের দাবীতে সোমবার (৩০ জুন) বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

ভাসান উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের মোহন শেখের ছেলে এবং হামলাকারী বিদ্যুৎ গণেশ ঋষির ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৯ জুন) সন্ধ্যায় মহম্মদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নুর আমিন ভাসান (৩০) এর উপর বিদ্যুৎ ঋষি নামের এক চর্মকার হামলা চালায়। হামলার সময় ভাসানকে চামড়া কাটার বাটাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা ভাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে।

 

এই হামলার প্রতিবাদে এবং হামলাকারীর দ্রুত বিচারের দাবিতে উপজেলা কৃষক দল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

 

মিছিলে কৃষক দল, যুবদল, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আহাদ চত্বরে এসে সমাবেশে যোগ দেয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com