• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কে কার মুখোমুখি বিপিএলের প্লে-অফে ?

প্রতিনিধি: / ৩৭৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম মৌসুমের লিগ পর্বের খেলা শেষ। শিরোপা নিষ্প্রতি হতে বাকি আর মাত্র চার ম্যাচ। সাত দলের টুর্নামেন্টে ৩ দল বিদায় নিয়েছে। বাকি ৪ দল লড়বে প্লে-অফে। যেখানে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স, ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ পর্ব শেষে পয়েন্ট টেবলের শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। অর্থাৎ এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। হারলেও সুযোগ থাকলে ফাইনাল খেলার। যেখানে তারা মুখোমুখি হবে কোয়ালিফায়ার দুই ম্যাচে, যেটা হবে এলিমিনেটর পর্বে জয়ী দলের সঙ্গে। অর্থাৎ পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা বরিশাল এবং চট্টগ্রামের ম্যাচের মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে কোয়ালিফায়ার এক-এর পরাজিত দল। এই দুই দল নিয়ে হবে কোয়ালিফায়ার দুই ম্যাচ। এই ম্যাচজয়ী দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারজয়ী দলের বিপক্ষে। আগামী ২৬ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার এক ও এলিমিনেটর অনুষ্ঠিত হবে মিরপুরে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও হবে মিরপুরে, আগামী ২৮ ফেব্রুয়ারি।
প্লে-অফের সূচি-
২৬ ফেব্রুয়ারি, এলিমিনেটর
ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দুপুর – ১:৩০টা, ঢাকা
প্রথম কোয়ালিফায়ার
রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
সন্ধ্যা ৬:৩০টা
২৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার
কোয়ালিফায়ার ১-এ পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল
সন্ধ্যা ৬:৩০টা
১ মার্চ, ফাইনাল
কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী
সন্ধ্যা ৭টা


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com