• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কোমরপুরে চোখের ছানি অ’পা’রেশন ও চক্ষু শিবির ক্যাম্পের প্রস্তুতি সভা

জিএম আমিনুল হক / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পের প্রস্তুতি সভা  ১৩ অক্টোবর সোমবার চক্ষুশিবির ক্যাম্প পরিচালক আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাইটসেভার্স এর সার্বিক সহযোগিতায় ব্রাক কর্মকর্তা মাহবুবুর রহমানের উপস্থিতে অনুষ্টিত হয়েছে।

 

আত্মমানবতার সেবার নিয়োজিত কোমরপুর মানব কল্যান সংগঠন এবং খুলনা বিএনএসবি শিরোমণি চক্ষু হাসপাতালের যৌথ উদ্দ্যেগে গরীব, অসহায়, দুস্থ ও বিভিন্ন ভাতা ভোগীদের সম্পুর্ন বিনামূল্যে  আগামী ২২অক্টোবর ২০২৫, রোজ- বুধবার, সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কোমরপুর ফুটবল মাঠে সেবা প্রদান করা হবে।

 

 

এখানে ছয়শত টাকার বিনিময়ে চোখের ছানি অপারেশন করা হবে। তবে যে সমস্ত ছানিপড়া রোগীদের বয়ষ্ক/ বিধবা ভাতার কার্ড আছে তাদেরকে সম্পূর্ণ ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে।

 

চোখে ছানিপড়া রোগীদের বাছাই করে ঐদিনই শিরোমণি চক্ষু হাসপাতালের নিয়ে যাওয়া হবে।

 

মাত্র ৫০ টাকার বিনিময়ে উন্নতমানের কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা করে প্রেসক্রিপশান দেয়া হবে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক মোজাম্মেল হক।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহবুবুব রহমান খাঁ, মাহতাবউদ্দিন প্রি ক্যাডেট মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম, ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুরের প্রধান শিক্ষক আব্দুল হাইসহ আরো উপস্থিত ছিলেন কোমরপুর যুব সংঘের সভাপতি মো: সায়ফুল্লাহ, সাধারণ সম্পাদক মো সাদ্দাম হোসেন, দৈনিক সাতক্ষীরার সকালের বিশেষ প্রতিনিধি শামীম রেজা,  আল. সাইদুজ্জামান, ফারুক হোসাইনসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে আগত ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন কোমরপুর মানব কল্যান সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com