• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৫
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কোয়েল মল্লিক শুটিং সেটে গুরুতর আহত

প্রতিনিধি: / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিনোদন: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, গত রোববার নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির নতুন পর্ব ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার শুটিং। সেখানেই গুরুতর আহত হয়েছেন কোয়েল। জানা যায়, হাতে বড় ধরনের অঘাত পেয়েছেন তিনি। সুচিত্রা ভট্টচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মাণ করা হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এর আগে ২০১৯ সালে ‘মিতিন মাসি’ মুক্তি পায়। আর গত বছর সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পায়। এবার সেই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।‘মিতিন মাসি’র এবারের পর্বে জঙ্গল ছেড়ে শহরেই খুনির সন্ধান করবে বাঙালির এই জনপ্রিয় নারী গোয়েন্দা। আগেই জানা গিয়েছিল এই সিনেমাতে থাকছে দুর্দান্ত অ্যাকশন। অরিন্দম শীলের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, অনসূয়া মজুমদার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com