• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

গাজা ও পশ্চিম তীরের অর্থনীতি ধসে পড়েছে

প্রতিনিধি: / ৩৮৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের অর্থনীতি ধসে পড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জিওর্জিয়েভা। তিনি বলেছেন, শুধুমাত্র ‘টেকসই শান্তি’ এই পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে। তিনি গত রোববার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে দেয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন। জিওর্জিয়েভা বলেন, যুদ্ধ চলতে থাকায় ফিলিস্তিনের অর্থনীতির ভবিষ্যত প্রতিনিয়ত অন্ধকার থেকে অন্ধকারতর হচ্ছে। যদি রাজনৈতিক সমাধানের মাধ্যমে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যায় তাহলেই কেবল এই অবস্থার পরিবর্তন ঘটবে। আইএমএফ প্রধান বলেন, অর্থনৈতিকভাবে এই যুদ্ধের প্রভাব মারাত্মক বিধ্বংসী। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তার আগের বছরের একই সময়ের তুলনায় গাজা উপত্যকার অর্থনৈতিক কার্যক্রম শতকরা ৮০ ভাগ কমে গেছে। এই হার পশ্চিম তীরে ২২ শতাংশ বলে তিনি জানান। গাজা উপত্যকা ইসরাইলি সেনাদের ভয়াবহ আগ্রাসনের কারণে ক্ষতিগ্রস্ত হলেও পশ্চিম তীরের ক্ষতির জন্য আইএমএফ প্রধান অন্য কিছু কারণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসরাইল সরকার পশ্চিম তীরের অধিবাসী এক লাখ ৩০ হাজার ফিলিস্তিনি কর্মীর ওয়ার্ক পারমিট বাতিল করেছে এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে করের অর্থ দেয়নি। এ ছাড়া পশ্চিম তীরের সঙ্গে ইসরাইলের চেক পয়েন্টের সংখ্যা বৃদ্ধি করে পরিবহণ ব্যবস্থাকে প্রায় অচল করে দেয়া হয়েছে। জিওর্জিয়েভা আরো বলেন, গাজা উপত্যকার যুদ্ধের কারণে পশ্চিম তীর ও গাজার পাশাপাশি প্রতিবেশী মিসর ও লেবাননের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য অবিলম্বে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা করার আহŸান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com