• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

গাজীপুরের সাংবাদিক হ’ত্যা’র প্র’তি’বা’দে পাটকেলঘাটায় মানববন্ধন ও প্র’তি’বা’দ সমাবেশ

আল মামুন / ২৯১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে কর্মরত এক সাংবাদিককে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশের সর্বস্তরে নিন্দার ঝড় বইছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯আগষ্ট) বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন,সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, সহ-সভাপতি প্রভাষক নাজমুল হক, সহ: সাধারন সম্পাদক শাহীন আলম, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি এম ইদ্রিস আলী, একুশের সংবাদের জেলা প্রতিনিধি সানজিদুল হক ইমন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক খান আতাউর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পেশাজীবি বিভাগের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন হাফেজ শাহ আলম।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও গণতন্ত্রকে আঘাত করে। তারা দাবি জানান—যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

 

বক্তারা আরও বলেন, দেশে ক্রমবর্ধমান হারে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মখফুর রহমান জান্টু, মুজিবর রহমান, আবু হোসেন, আল মামুন, মনিরুজ্জামান মনি, নব কুমার দে, এম এম জামান মনি, খাইরুল আলম সবুজ, নাজমুল হাসান মিঠু, বিশ্বজিৎ চক্রবর্তী, শাহীন বিশ্বাস, গোলাম রব্বানী, আক্তারুজ্জামান প্রমুখ।

 

এ সময় অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে স্লোগান দেন। স্থানীয় সাংবাদিক নেতারা ঘোষণা দেন, দ্রুত ব্যবস্থা না নিলে সারা দেশে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com