• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

গোবরদাড়ীর মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

জিএম আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের একটি মৎস্য ঘেরের ভেড়ি বাঁধ নিয়ে বিরোধের জের ধরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হাসিবুল হাসান মিম(৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ইয়াসিন আলী সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

সরেজমিনে ভুক্তভোগীসহ এলাকাবাসী জানিয়েছেন, ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী সর্বকাশেমপুর গ্রামের তামজিদ হোসেনের পুত্র ইয়াসিন আলী (৩০) কতৃক ২ বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হরিনা ও গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল। সম্প্রতি ওই মৎস্য ঘেরের ভেড়ি বাঁধ নিয়ে পাশ্ববর্তী মৃত মকবুলার রহমান ওরফে মজনু সরদারের পুত্র হাসিবুল হাসান মিমের সাথে ভুক্তভোগী ইয়াসিন আলীর বিরোধ সৃষ্টি হয়।

 

উক্ত বিরোধের জের ধরে গত ২৭ জুলাই রবিবার দিবাগত রাতে হাসিবুল হাসান মিম ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে।প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ভুক্তভোগী ইয়াসিন আলী ঘেরে মাছ ধরতে গিয়ে বিষ প্রয়োগের বিষয়টি জানতে পারে। প্রসঙ্গত: এর ২দিন পূর্বে ওই মৎস্য ঘেরের ভেড়ি বাঁধ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায় হাসিবুল হাসান মিম ইয়াসিন আলীকে মারধর ও তার পিতা তামজিদ হোসেনের অন্ডকোষ টিপে ধরে মারাত্মক আঘাত করে। এসময় সে ওই মৎস্য ঘেরে কিভাবে মাছ চাষ করে তা দেখে নেওয়ার হুমকি প্রদর্শন করে। এরই পরিপ্রেক্ষিতে ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ভুক্তভোগী ইয়াসিন আলীসহ স্থানীয়রা এ প্রতিনিধিকে জানিয়েছেন।

 

অপরদিকে হাসিবুল হাসান মিমের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে এব্যাপারে কিছুই জানেন না বলে জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com