• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ঘোনা ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ও ৩১ দফা ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

শিক্ষা, ঐক্য ও প্রগতি এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা ও ৩১ দফা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টায় ঘোনা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ হোসেন এবং সহ-সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।

 

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আসিব মাহমুদ রিপন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম শান,সাবেক জেলা ছাত্রদলের প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান তপু, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মধু, ভোমরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুজন, সীমান্ত আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান, শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের সদস্য সচিব সাব্বির হোসেন, গুনাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলামিন হোসেন মিলন, ও তানভিরুল হোসেন অভি প্রমুখ।

 

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা বলেন, শিক্ষা ও সংগঠন— উভয় ক্ষেত্রেই তরুণ প্রজন্মকে সচেতন, ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

 

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভার শেষাংশে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

অনুষ্ঠান শেষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রেষ্ঠ নেতৃত্বদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com