• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৩
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাপড়া নদী ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পাউবোর অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

★ পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর আশ্বাস উপেক্ষিত
★ ৮টি ঘরবাড়ি নদীতে বিলীন, ১৫টি হুমকীতে
★ ৪৮ ঘন্টার মধ্যে কাজ শুরু না হলে অফিস ঘেরাও কর্মসূচি

 

আশাশুনি উপজেলার চাপড়ায় মরিচ্চাপ নদীর ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধে ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে পাউবো অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন ফুসে উঠা ভুক্তভোগি এলাকাবাবাসী। গতকাল বিকালে ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধের উপর ভুক্তভোগি নারী-পুরুষ ও শিশুদের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখতে গিয়ে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।

 

নদী গর্ভে বিলীন হওয়া ও ভাঙ্গনের মুখে অপেক্ষমান পরিবারের সদস্যদের হৃদয় বিদারক আর্তনাদ ও আহাজারীর মধ্যে ক্ষুব্ধ বক্তাগণ বলেন, আমরা দীর্ঘ দিন ধরে বেড়ী বাঁধ সুরক্ষা, ঘরবাড়ি, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ রক্ষা ও নিরাপদ দুরত্বে সিএস-এসএ ম্যাপ অনুযায়ী খাস জমির উপর দিয়ে নদী খননের দাবী জানিয়ে এসেছি। মরিচ্চাপ নদী যেভাবে খনন করে আসা হয়েছে, সেই লেবেল বজায় রেখে বাকী অংশ টুকুর খনন কাজ সম্পন্ন করতে আবেদন জানিয়েছি। আমাদের দাবীর প্রেক্ষিতে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, এসডিও, এসও, জেলা প্রশাসক, ইউএনও ঘটনাস্থলে এসেছেন বিষয়টি দেখবেন বলেছেন কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি। সবশেষ গত ৬ ফেব্রুয়ারী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম (এসি) পরিদর্শনে আসেন।

 

এলাকাবাসীপাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী
এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন। অবস্থা দেখে সবকিছু উপলব্ধি করে তিনি মরিচ্চাপ নদী খনন কাজ যেখানে এসে বন্ধ রাখা হয়েছিল, সেখান থেকে স্টেট সোজা করে খনন করার নির্দেশ প্রদান করেন। সাথে সাথে ভাঙ্গন এলাকাকে প্রটেকশন দিতে জিও ব্যাগে বালি ভরে ফেলার নির্দেশনা প্রদান করেন। ৪০০ মিটার প্রটেকশান জিও ব্যাগ ফেলা হবে এবং কবরখোলার পাশে পাইলিং করা হবে বলে তিনি উপস্থিত কর্মকর্তা ও জনসাধারণকে আশ্বস্থ করেন। ঐদিনই ২০০ জিও ব্যাগ বালি ভরে ফেলানোর উদ্যোগের কথা জানান হয়।

 

কাজে হাত দেওয়া হলেও পরে সকল শ্রমিক পালিয়ে চলে গেছে জানিয়ে বক্তগণ বলেন, নদীতে বাঁধ দেয়া, ভরাট হওয়া মাটি ভাঙ্গন প্রান্তে এনে ফেলে রক্ষা বাঁধ দেওয়া, জিও ব্যাগ ফেলানোর কাজ অবিলম্বে শুরু করতে হবে। খাস জমি বাদ রেখে রেকর্ডীয় জমির উপর দিয়ে খনন করা হচ্ছে, তাও আমরা মেনে নিয়েছি, ভাঙ্গন স্থানে রক্ষা বাঁধ নির্মানের কথা বলায়। সম্প্রতি আরও ৮ টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। ১৫টি বাড়ী হুমকীতে রয়েছে। মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, ভাঙ্গনের মুখে রয়েছে।

 

বক্তাগণ একবাক্যে ঘোষণা করেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে আমরা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করবো। মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়ুব আলী, আজহারুল ইসলাম, শিক্ষক মফিজুল ইসলাম, মাসুদ রানা, আঃ খালেক সরদার প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com