• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

কালিগঞ্জ প্রতিনিধি / ৩০২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন/ গঠন নিয়ে অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল হাকিম এর বিরুদ্ধে আবারও নানান তালবাহানার অভিযোগ উঠেছে। মিটিংয় আহবান করেই লাপাত্তা হয়ে যায় প্রধান শিক্ষক।

 

এনিয়ে গুঞ্জন আবারও চাওর হয়ে উঠেছে। জানাগেছে, বিগত ১৭/১০/২০২৩ তারিখে কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে সাময়িক বরখাস্ত করলে যশোর বোর্ড বরাবর আবেদন করেন আব্দুল হাকিম। তারই আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালিগঞ্জ সাতক্ষীরাকে তদন্তের দায়িত্ব অর্পন করেন। তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৩০/০৬/২০২৪ তারিখে যশোর শিক্ষা বোর্ড ০৬/৪৯৬৯/৩৭, ১১,৪০৪১,৫০১,০১,৬,২০,১৮০৩৪ নং স্বারকে এর পত্র মোতাবেক আব্দুল হাকিমকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রবিধান মালার ২০২৪, ১৬/ এর (গ) ধারা অনুযায়ী দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

 

প্রবিধিমালা ২০২৪ এর প্রবিধান ১৩ ধারা অনুযায়ী অবশিষ্ট মেয়াদে সভাপতি নির্বাচনের নির্দেশ প্রদান করলেও প্রধান শিক্ষক আব্দুল হাকিম স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিধিদের উপস্থিতির মিটিং আহবান করেণ রবিবার (০৭/ ০৭/ ২০২৪) বিকাল ৩ টায়। উক্ত মিটিংয়ে উপস্থিত সদস্যদের মধ্যে হতে একজন সভাপতি নির্বাচন করা হবে এই মোতাবেক একটি লিখিত নোটিশ কমিটির সদস্যদের নিকট পাঠানো হয়। সে মোতাবেক রবিবার সকল সদস্য সভাপতি নির্বাচন উপলক্ষে উপস্থিত হন। কিন্তু বিগত সময়ের মতো প্রধান শিক্ষক স্কুলের অফিস কক্ষ তালাবদ্ধ করে লাপাত্তা হয়ে যান। মিটিংয়ে আগত সকল সদস্য একাধিক বার তার ব্যাবহারিত মোবাইল নম্বরে (০১৭১৯- ৫০৪১৩৮) যোগাযোগ করলেও তা বন্দ দেখায়।

 

বিষয়টি ইতিমধ্যে চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ড্, জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরাকে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com