• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

চুকনগর বাজারে মৃতপ্রায় গরু জ’বা’ই করে মাংস বিক্রয় করার অ’ভি’যো’গে ৩জনের‌ ২ মাস জে’ল

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৭১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা ডুমুরিয়ার চুকনগর বাজারে অর্ধ মৃত গরু জবাই করে গরুর মাংস বিক্রি করার অভিযোগে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা অপ্রতিম কুমার চক্রবর্তী,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জন‌ কে ২মাসের জেল প্রদান করেন।

 

জানা গেছে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুকনগর বাজারে নরনিয়া গ্রামে ইউ পি সদস্য আব্দুস সালাম মহালদারের নেতৃত্বে গোপালগঞ্জের গরুর ব্যাবসায়ী নাসিম এ ব্যাবসা পরিচালনা করেন।

 

এতে গরু রাখাল অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করার অপরাধে ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫২ ধারায় দোষী সাব্যস্ত হইয়া – ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড মোঃ সাইফুল ইসলাম (২২) মোস্তাফিজুর রহমান (৪৫)ও এয়াকুব আলী (৫০) কে ২মাস জেল দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এলাকাবাসী জানান, আব্দুস সালাম মহালদারের হেফাজতে
৭টি রুগ্ন গরু তার ঘরে রাখে এবং সেখান থেকে সে ২টি রুগ্ন (১ টি মৃতপ্রায়) গরু জবাই করলে স্থানীয় লোকজন গরুর মাংস সহ গরু আটকিয়ে রেখে ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা কে মুঠো ফোনে জানানো হলে তিনি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন এর নিকট জানাতে বলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার তিনি সকালে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও ডুমুরিয়া থানার পুলিশ কে পাঠিয়ে দেন এবং তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এসময় জীবিত ৫টি গরু‌র দুইটি গরু সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসায়, দুইটি গরু চাকুন্দিয়া মাদ্রাসায় ও একটি গরু নরনিয়া মাদ্রাসায় প্রদান করা হয়। অপরদিকে জবাইকৃত দুইটি গরু মাটিতে পুঁতে প্রপার ডিসপোজ করা হয়।

 

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রুগ্ন মরা গরুর মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এ ধরনের কাজ পুনরায় যারা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়ার চুকনগর বাজারে একটি মাংসের দোকানে রুগ্ন মরা গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা ঘটনার সত্যতা পান এবং মাংসগুলো জব্দ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্পাসারণ কর্মকর্তা ডাঃ পপি রাণী, ডুমুরিয়া থানার এস আই শামীম, মিজানুর রহমান,এ এস আই শামীম, চুকনরগ বাজার কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরদার, সাংবাদিক ও স্হানীয়‌ নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com