• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

চুকনগর বিএনপির কার্যালয় উদ্বোধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
চুকনগর বিএনপির কার্যালয় উদ্বোধন

ডুমুরিয়ার চুকনগরে দীর্ঘ ২৬ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির আটলিয়া ইউনিয়ন বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির
আয়োজনে,দীর্ঘ প্রায় ২৬ বছর পর চুকনগর যশোর আঞ্চলিক মহাসড়কের চুকনগর বাসষ্টান্ডে ইউনিয়ন বিএনপির নবনির্মিত কার্যালয়টি উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

 

উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউপি সদস্য এম এ সালাম’র সভাপতিত্বে ও আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিনের সঞ্চালনায়,আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রমেন রায়,আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহামা শেখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা বিএনপির সদস্য কবির হোসেন ডাবলু, আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসানুজ্জামান মোড়ল,ইউনিয়ন বিএনপির
সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিশ্বাস, ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক সোহেল মাহমুদ, উপজেলা জাসাস’র সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মফিজ, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ বোরহান উদ্দিন, মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ কুমার গোলদার,শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান বাচ্চু, আটলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মোঃ তামিম শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com