• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ছাত্র আন্দোলনে নি হ ত  আসিফের পরিবারের পাশে সাবেক এমপি হাবিব

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
নিহত  আসিফের পরিবারের পাশে সাবেক এমপি হাবিব

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত দেবহাটার আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে যান।
এসময় তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তিনি নিহতের মায়ের হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর মাজার জিয়ারত করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এসময় নিহতের পরিবারের যে কোন ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন এবং নিহত আসিফ হাসানের বাড়ির আস্কারপুর সড়টি বীর শ্রেষ্ঠ আসিফ সড়ক নামকরন করেন।
এসময় হাবিবুল ইসলাম হাবিবের সাথে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, আহসানুল কাদির স্বপন, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারন সম্পাদক মমতাজ ইসলাম চন্দন প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com