• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

জনমনে আস্থা ফেরাতে সাতক্ষীরা সীমান্তের পূজা মন্ডপগুলোতে বিজিবির টহল 

সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
সীমান্তের পূজা মন্ডপগুলোতে বিজিবির টহল 

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধিতে সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডপ গুলোতে টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি।
বুধবার (২ অক্টোবর) থেকে সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডপ সমূহে এই টহল কার্যক্রম শুরু করেছে। শুক্রবার (৮ অক্টবর)  ব্যাটেলিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, আগামী ৮-১৩ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২ অক্টোবর সকাল থেকে  নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পূজামন্ডপসমূহে বিজিবির রেকী কার্যক্রম শুরু হয়েছে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ০৮ কিঃমিঃ এর মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা-১৫টি, কালিগঞ্জ-১৬টি ও শ্যামনগর উপজেলায় ০৮টি সর্বমোট ৩৯টি পূজামন্ডপ রয়েছে। উক্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদলকে ০২টি টাক্সফোর্সে বিভক্ত করে ০৪ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ০৮টি সেকশনে ভাগ করে পূজামন্ডপসমূহ ও এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্তা/মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবির রেকীদল পূজামন্ডপসমূহে সিসি ক্যামেরা, জেনারেটর, পর্যাপ্ত সেচ্ছাসেবক, পূজামন্ডপসমূহে দূস্কুতিকারী কর্তৃক আক্রমনের সম্ভাবনা রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করবে। এছাড়াও বেইজ ক্যাম্প হতে পূজামন্ডপসমূহে ৩০ মিনিটের মধ্যে পৌঁছানোর বিষয়টি পর্যবেক্ষণ করছে। যে সকল পূজামন্ডপে পৌছাতে ৩০ মিনিটের বেশী সময় প্রয়োজন হবে সে সকল পূজামন্ডপের নিকটবর্তী স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। দায়িত্বপূর্ণ পূজামন্ডপ এলাকার গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও পূজা কমিটির সাথে যোগাযোগ ও সমন্বয় করে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
নীলডুমুর ১৭ ব্যাটেলিয়ান বিজিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com