• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের সাথে জামায়াত দলীয় সাবেক এমপি সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পরিচালনা কমিটির আহ্বায়ক মনসুর আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, পৌর জামায়াতের দায়িত্বশীল আশরাফ হোসেন, সাবেক যুবদল নেতা আলম, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

 

এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম মতবিনিময় সভায় বক্তব্যের শুরুতে তার নিজের লেখা দুটি বই সাংবাদিকের হাতে তুলে দেন।

 

 

এসময় তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের রাষ্ট্রের পুনর্গঠন এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান। এবং শক্তিধর লেখনীর মাধ্যমে প্রশাসন সহ সকল সেক্টরের যাবতীয় অনিয়ম দুর্নীতি দেশবাসীর সামনে তুলে ধরে, আদর্শ রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com